সন ১৪৩২ সালের কলকাতায় (পশ্চিমবঙ্গে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট:-



[বেণীমাধব শীলের পঞ্জিকার মতানুসারে]



(ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)



পঞ্চমী



১০ই আশ্বিন, (ভাঃ ৫ই আশ্বিন), ইং ২৭শে সেপ্টেম্বর, শনিবার - সূর্যোদয় ঘ ৫।৩০, সূর্যাস্ত ঘ ৫।২৭, পূর্বাহ্ণ ঘ ৯।২৯। পঞ্চমী দিবা ঘ ৮।৪৯ পর্যন্ত। সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।



ষষ্ঠী



১১ই আশ্বিন, (ভাঃ ৬ই আশ্বিন), ইং ২৮শে সেপ্টেম্বর, রবিবার - সূর্য্যোদয় ঘ ৫।৩০, সূর্যাস্ত ঘ ৫।২৬, পূর্ব্বাহ্ণ ঘ ৯।২৯। ষষ্ঠী দিবা ঘ ১০।৪৩ পর্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। পূর্বাহ্ণ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।



সপ্তমী



১২ই আশ্বিন, (ভাঃ ৭ই আশ্বিন), ইং ২৯শে সেপ্টেম্বর, সোমবার - সূর্যোদয় ঘ ৫।৩১, সূর্যাস্ত ঘ ৫।২৫, পূর্বাহ্ণ ঘ ৯।২৯। সপ্তমী দিবা ঘ ১২।২৮ পর্য্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।২৯ গতে পূর্ব্বাহু মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর গজে আগমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা। রাত্রি ঘ ১১।৪ গতে ১১।৫২ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।



মহাষ্টমী



১৩ই আশ্বিন, (ভাঃ ৮ই আশ্বিন), ইং ৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার - সূর্যোদয় ঘ ৫।৩১, সূর্যাস্ত ঘ ৫।২৪, পূর্ব্বাহু ঘ ৯।২৯। মহাষ্টমী দিবা ঘ ১।৪৫ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭।০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।



সন্ধিপূজা



দিবা ঘ ১।২১ গতে ২।৯ মধ্যে সন্ধিপূজা।

দিবা ঘ ১।২১ গতে সন্ধিপূজারম্ভ। দিবা ঘ ১।৪৫ গতে বলিদান।

দিবা ঘ ২।৯ মধ্যে সন্ধিপুজা সমাপন।



মহানবমী



১৪ই আশ্বিন, (ভাঃ ১ই আশ্বিন), ইং ১লা অক্টোবর, বুধবার - সূর্য্যোদয় ঘ ৫।৩১, সূর্যাস্তঘ ৫।২৩, পূর্ব্বাহু ঘ ৯। ২৯। মহানবমী দিবা ঘ ২।৩৬ পর্য্যন্ত। পূর্ব্বাহু মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮।২৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন (অত্রকৃত্যে বালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ। পূর্ব্বাহু মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।



বিজয়াদশমী



১৫ই আশ্বিন, (ভাঃ ১০ই আশ্বিন), ইং ২রা অক্টোবর, বৃহস্পতিবার - সূর্য্যোদয় ঘ ৫।৩২, সূৰ্য্যাস্ত ঘ ৫।৩২, পূর্ব্বাহু ঘ ৯।২৯। দশমী দিবা ঘ ২।৫৬ পর্য্যন্ত। পূর্ব্বাহু মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে, শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। দেবীর দোলায় গমন। ফল - মড়ক। কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরজিতা পুজা। বিজয়াদশমীকৃত্য।